পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিসসমূহ আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে ক্লাস বন্ধ থাকবে এক মাস।
বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১ জুন থেকে অফিস এবং ২২ জুন থেকে ক্লাস শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে ২২ মে থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
আগামী ১ জুন থেকে অফিসসমূহ যথারীতি চালু হবে এবং ২২ জুন থেকে ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!