ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন দূতাবাস এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (১৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত মি. ইউসুফ এস. ওয়াই. রমজান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দিন জসিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, বিভিন্ন অনুষদের ডিন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইসলামী ব্যাংকের প্রতিনিধিরা।
সমঝোতা স্মারক অনুযায়ী, ইসলামী ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১২ জন ফিলিস্তিনি ছাত্রীকে শিক্ষা ও জীবনযাত্রার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করবে। এই কার্যক্রম বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস স্থানীয় সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, বর্তমানে ফিলিস্তিনের ১২ জন ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নরত রয়েছেন। মানবিক সহায়তার অংশ হিসেবে তাদের টিউশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বাবদ প্রায় ৮৫ হাজার ৫৫০ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৬ লাখ ৯৩ হাজার ৭৫০ টাকা) সম্পূর্ণভাবে মওকুফ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগেই এ সহায়তা কার্যক্রমে ইসলামী ব্যাংককে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, চলমান মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা, শিক্ষার সুযোগ এবং সমর্থন আরও সম্প্রসারণ করা প্রয়োজন। তিনি মানবিক মূল্যবোধ ও সহযোগিতার ভিত্তিতে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেন।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত মি. ইউসুফ এস. ওয়াই. রমজান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার্থীদের চ্যালেঞ্জসমূহ তুলে ধরে আন্তর্জাতিক সহায়তার গুরুত্বের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের জনগণের সহমর্মিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!