নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে টানা ১০ বছর লন টেনিসে চ্যাম্পিয়ন হওয়ার বিরল কৃতিত্ব অর্জন এবং গত বছর রানার্সআপ ছিলেন তিনি।
শুক্রবার (১৫ মে) ৭ম উপাচার্য হিসেবে নোবিপ্রবির দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠন ও সাংবাদিকরা নবনিযুক্ত উপাচার্যকে স্বাগত জানান।
নবনিযুক্ত উপাচার্যের ক্রীড়ার প্রতি তার গভীর আগ্রহ এবং দীর্ঘ অভিজ্ঞতা নোবিপ্রবির ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা চর্চা আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াবান্ধব পরিবেশ উঠবে এমন প্রত্যাশা।
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে উৎসবমুখর করার আগ্রহ প্রকাশ করে বলেন, আমি ক্রীড়াসংশ্লিষ্ট একজন মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন লন টেনিসে চ্যাম্পিয়ন ছিলাম এবং গত বছর রানার্সআপ ছিলাম। নোবিপ্রবিতে দায়িত্ব পালনকালে আমি ক্যাম্পাসে খেলাধুলার পরিবেশকে গতিশীল ও উৎসবমুখর করে তুলতে কাজ করব।
তিনি আরও বলেন, নোবিপ্রবিতে ফুটবল-ক্রিকেট টুর্ণামেন্ট, এথলেটিক প্রতিযোগিতাসহ সব ধরণের খেলাধুলাকে প্রতিবছর খুব উৎসবমুখর পরিবেশে আয়োজন করার চেষ্টা করব। শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধূলায় গুরুত্ব দিবে গুরুত্ব দিবে, এতে শরীর মন ভালো থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!