নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, “তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো, তাহলে কোনোদিন এই ক্যাম্পাসে গেস্টরুম সংস্কৃতি ফিরে আসবে না।”
শনিবার (১৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, “বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানচর্চা, মানবিকতা ও মুক্ত মত প্রকাশের জায়গা। এখানে কোনো ধরনের ভয়ভীতি, নির্যাতন কিংবা দমন-পীড়নের রাজনীতি চলতে পারে না। অতীতে গেস্টরুমের নামে শিক্ষার্থীদের ওপর যে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়েছে, তা কখনোই কাম্য নয়।”
তিনি নবীনদের উদ্দেশ্যে আরও বলেন, “তোমরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকবে, অন্যায়ের বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেবে। ক্যাম্পাসকে সুন্দর ও নিরাপদ রাখতে শিক্ষার্থীদের ঐক্যের কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে সংগঠনটির নেতারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে নৈতিকতা, শিক্ষা ও সহনশীলতার চর্চা করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাসও দেন তারা।
এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হল থেকে নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!