ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সপ্তাহব্যাপী সফরে চীন যাচ্ছে। চীনা দূতাবাসের আমন্ত্রণে আগামীকাল থেকে এ সফর শুরু হবে।
শুক্রবার (১৫ মে) ডাকসুর সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
সাদিক কায়েম জানান, চীনা দূতাবাসের সাংস্কৃতিক কনসালট্যান্ট লি শাওপ্যাং শুক্রবার ডাকসু কার্যালয়ে এসে ডাকসু নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের চীন সফরের আমন্ত্রণ জানান।
তিনি আরও জানান, সাক্ষাৎকালে লি শাওপ্যাং ব্যক্তিগতভাবে তাকে বিবাহিত জীবনের জন্য ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে সাদিক কায়েম উল্লেখ করেন, সফরকালে ডাকসু নেতারা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদ, শিক্ষা ও গবেষণা কেন্দ্র, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
এ ছাড়া চীনের ঐতিহ্যবাহী, সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন স্থানসমূহও সফরসূচিতে অন্তর্ভুক্ত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!