বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক, ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম। বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ আকদ সম্পন্ন হয়। রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে রাতে চলছে বিয়ের মূল আয়োজন।
আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসু ও বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আকদ অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা। মোনাজাতে অঝোরে কাঁদতে দেখা যায় সাদিক কায়েমকে। এ সময় উপস্থিত নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝেও আবেগঘন মুহূর্ত তৈরি হয়।
সাদিক কায়েমের পরিবারসুত্রে জানা গেছে, সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বাবা আয়ুব আলী ফরায়েজি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ও প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান।
বিয়ে উপলক্ষে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রমসহ বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আমন্ত্রণপত্র বিতরণ করেছেন সাদিক কায়েম।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!