তিতুমীর কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
তিতুমীর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকমন্ডলীর নেতৃত্বে কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়েছে।   ছবি: আরটিএনএন

সরকারি তিতুমীর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বিমল চন্দ্র দাস, মো.দেলোয়ার হোসেন ও অন্যান্য শিক্ষকমন্ডলীর নেতৃত্বে কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ১০:৩০ মিনিটে হিসাব বিজ্ঞান বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হয়।

অভিযানে শ্রেণিকক্ষের আশপাশ, বাগান ও খেলার মাঠ পরিষ্কার করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

পরিচ্ছন্নতার কাজ নিয়ে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আজিম হাসান বলেন, আমাদের ক্যাম্পাস আমাদেরকেই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা আমাদের দায়িত্ব ও কর্তব্য। 

তিনি আরও বলেন, ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য এমন উদ্যোগে আমরা অনেক খুশি। স্যারদেরকে এমন উদ্যােগ নেওয়ায় অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। 

পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের শেষে বিভাগীয় প্রধান বিমল চন্দ্র দাস বলেন,তোমাদেরকে অনেক সচেতন থাকতে হবে। আমি প্রতিটি ক্লাসে ময়লা রাখার জন্য ঝুড়ির ব্যবস্থা করেছি। তোমরা ময়লা নির্দিষ্ট স্থানে ফেলবে এবং ক্যাম্পাসকে সুন্দর ও মনোরম পরিবেশে রাখবে।