ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তার গলাধাক্কা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সয়লাভ হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় তার পেছনে হাঁটার সময় এ ঘটনা ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওটির খণ্ডাংশ বিশ্লেষণ করে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানে পেছনে ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান হেঁটে যাচ্ছিলেন। এসময় অতিরিক্ত ভিড় থাকায় প্রধানমন্ত্রী পেছনে ও ডান পাশ থেকে লোকজনকে সরানোর চেষ্টা করছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এক ব্যক্তি। এমতাবস্থায়, আমান ওই ব্যক্তিকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে তিনি আমানকেও গলায় ধরে পেছনের দিকে ধাক্কা মারেন। যা ভিডিওতে রেকর্ড হয়ে যায়। পরে মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ঘটনার সময় প্রধানমন্ত্রীর দৃষ্টি সামনের দিকে থাকায়, তিনি বিষয়টি খেয়াল করেননি বলে ভিডিওটি বিশ্লেষণ করে বুঝা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!