রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত জাতীয় কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এ কর্মশালা শুরু হয়।
জাতীয় পর্যায়ের এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় তিনি কর্মশালার উদ্বোধন করেন।
এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং গণ্যমান্য ব্যক্তিরা কর্মশালায় অংশ নেন।
উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, আন্তর্জাতিক মানদণ্ডে টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নে বাস্তবায়নযোগ্য নীতিগত নকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের উপস্থিত থাকার কথা রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!