প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফরকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ও রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তবে এ আয়োজন ঘিরে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত ছাত্রদল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির অভিযোগ উঠেছে। এতে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হয়েছে ভোগান্তি ও অস্বস্তির পরিবেশ।
মঙ্গলবার (১২ মে) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথ, টিএসসি, রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকা ও সিনেট ভবনের আশপাশে বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নিতে দেখা যায়। তাদের অনেকের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। বিভিন্ন ইউনিট থেকে আসা নেতাকর্মীদের মিছিল ও শোডাউনে দিনভর সরগরম ছিল ক্যাম্পাস।
শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের অতিরিক্ত উপস্থিতির কারণে একাডেমিক পরিবেশ ব্যাহত হয়েছে। ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে গিয়ে অনেক শিক্ষার্থীকে দীর্ঘসময় যানজট ও ভিড়ের মধ্যে আটকে থাকতে হয়। বিশেষ করে টিএসসি, কলাভবন ও মধুর ক্যান্টিন এলাকায় চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সজীব হাসান বলেন, “সকাল থেকে ক্যাম্পাসে এত বেশি বাইরের লোক যে স্বাভাবিকভাবে চলাফেরা করাই কঠিন হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় যেন রাজনৈতিক সমাবেশস্থলে পরিণত হয়েছে।”
আরেক শিক্ষার্থী তাসনিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিরাপত্তার নামে বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে। অথচ বহিরাগতদের অবাধ প্রবেশ ঠেকাতে কোনো কার্যকর ব্যবস্থা দেখা যায়নি।”
এদিকে ক্যাম্পাসে অতিরিক্ত মোটরসাইকেল বহর ও মিছিলের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানজটেরও সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শব্দদূষণ ও বিশৃঙ্খল পরিবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা দেখা গেছে।
তবে ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পাসে এসেছেন। এতে সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি অনাকাঙ্ক্ষিত হলেও রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে এমন উপস্থিতি স্বাভাবিক বলে দাবি করেন তারা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!