প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সফর উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।
বুধবার (১২ মে) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের টিএসসি, অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দলটির নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। বিভিন্ন হল ও মহানগর ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ মিছিল নিয়ে তারা ক্যাম্পাসে প্রবেশ করেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তারা সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন। অনেকেই এটিকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।
ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সাজসজ্জার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতাও বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এসেছেন তারেক রহমান। মূলত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মশালা উদ্বোধন করতে ঢাবিতে এসেছেন তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!