ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শহীদ এস এম শাহরিয়ার আলম সাম্যের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শহীদ এস এম শাহরিয়ার আলম সাম্যের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।   ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শহীদ এস এম শাহরিয়ার আলম সাম্যের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে সাম্য হত্যাকাণ্ডের মামলার দ্রুত বিচার নিশ্চিতের দাবিও জানিয়েছে সংগঠনটি।

রোববার (১১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতা মল্লিক ওয়াসি উদ্দিন তামীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ মে বুধবার শহীদ সাম্যের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে বিকেল সাড়ে ৩টায় স্মরণসভার আয়োজন করা হবে। এছাড়া স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের উদ্যোগে মাগরিবের নামাজের পর হলের জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৪ মে বৃহস্পতিবার সাম্য হত্যাকাণ্ডের মামলার দ্রুত নিষ্পত্তি ও বিচার নিশ্চিতের দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কাছে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, শহীদ সাম্য ছিলেন স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। তার স্মৃতিকে ধারণ এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ কর্মসূচির অনুমোদন দিয়েছেন।