পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ
সদ্য পদত্যাগ করা ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।   ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ পদত্যাগ করেছেন।

রবিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

দুপুরে সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ নিজেই গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। এ জন্য ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি।

সাইফুদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। মাত্রই পদত্যাগ জমা দিয়ে এসেছি। আমি এই মুহুর্তে বিশ্রামে থাকতে চাচ্ছি। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।’

প্রক্টরের পদত্যাগপত্র জমা দেওয়া বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘প্রক্টরের বিষয়ে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব।