নবীনদের আগমনে উৎসবমুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের ৬১টি বিভাগ পৃথক আয়োজনে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। বর্ণিল সাজসজ্জা, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রাণবন্ত আয়োজন ঘিরে দিনভর সরগরম ছিল ক্যাম্পাস।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, জোহা চত্বর, প্যারিস রোড, কেন্দ্রীয় শহীদ মিনার, পরিবহন চত্বর ও বিভিন্ন অনুষদে নতুন শিক্ষার্থীদের ভিড়। শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য ও সিনিয়রদের শুভেচ্ছায় নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেন নবীনরা।
দিনাজপুর থেকে আসা আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী শুভ রায় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। ভবিষ্যতে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হতে চান।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় রাবির পরিবেশ অনেক বেশি সুন্দর ও শিক্ষাবান্ধব। ভবিষ্যতে তিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করার স্বপ্ন দেখেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিফাত বলেন, দীর্ঘ প্রস্তুতি ও পরিশ্রমের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে তিনি আনন্দিত। শিক্ষক ও সিনিয়রদের আন্তরিকতায় নতুন যাত্রা সহজ হবে বলে আশা করছেন।
এদিকে নবীন শিক্ষার্থীদের র্যাগিং বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, র্যাগিং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নবীন বরণ অনুষ্ঠান শেষে দিনভর ক্যাম্পাসজুড়ে উৎসবের আবহ দেখা যায়। নতুন শিক্ষার্থীদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়জীবন শুধু পাঠ্যক্রমে সীমাবদ্ধ থাকবে না; বরং জ্ঞান, অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব বিকাশের মধ্য দিয়ে গড়ে উঠবে তাদের আগামী দিনের পথচলা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!