রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছে সাধারণ ছাত্রীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ আন্দোলন শুরু হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেন। উত্তপ্ত পরিস্থিতিতে একপর্যায়ে তারা গেটে টানানো ছাত্রদলের ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন।
শিক্ষার্থীরা হোস্টেল থেকে বের হয়ে ক্যাম্পাসে মিছিল করেন এবং কলেজকে সব ধরনের দলীয় রাজনীতিমুক্ত রাখার দাবি জানান। পরে ক্ষুব্ধ ছাত্রীরা প্রধান ফটকসহ কয়েকটি গেট ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন।
শিক্ষার্থীদের দাবি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব রাখা যাবে না।
জানা গেছে, সন্ধ্যার পর কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রং দিয়ে মুছে দেওয়া হয়। এ ঘটনার পরই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা আন্দোলনে নামেন।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হলের অভ্যন্তরের পরিস্থিতি শান্ত রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কলেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (৯ মে) দিবাগত রাত ২ টা ৩৩ মিনিটে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী আরটিএনএনকে জানান, ক্যাম্পাসের ভেতরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি বর্তমান শান্ত রয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থান করছে। গেটে এবং বাহিরের রাস্তায় পুলিশ অবস্থান নিয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!