রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ ও পরিচিতিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
সকাল থেকে ধাপে ধাপে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদের নবীনদের নিয়ে পৃথক পরিচিতি সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তব্যে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি র্যাগিং ও বুলিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন।
উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন, রুয়েটের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছে। তিনি নবীনদের নিয়মিত পড়াশোনা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনে শৃঙ্খলা, নৈতিকতা, সহশিক্ষা কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আবাসন সুবিধা, উন্নয়ন কার্যক্রম ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে নেওয়া উদ্যোগ সম্পর্কেও জানানো হয়।
নবীন শিক্ষার্থী তড়িৎ ও টেলিযোগাযোগ কৌশল বিভাগের আলমাস হোসেন আদিব অনুভূতি প্রকাশ করে বলেন, কঠোর পরিশ্রমে ভর্তি হয়ে রুয়েটে আসতে পেরে তিনি আনন্দিত। তিনি বিশ্ববিদ্যালয়ে একটি ইতিবাচক ও সহযোগিতাপূর্ণ পরিবেশ প্রত্যাশা করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ১০ মে থেকে প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!