ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইলিয়াস খান, সাধারণ সম্পাদক পদে শাহনাজ শারমিন রিনভী এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসউদ বিন আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার জাহিদ নেওয়াজ খান, দৌলত আক্তার মালা, আবু সালেহ আকন ও আঙ্গুর নাহার মন্টি।
সভাপতি পদে ইলিয়াস খান ২৭৫ ভোটে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. এম কামাল উদ্দিন জসিম ১২৬ ভোট পান। সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।
এর আগে বিকেলে আয়োজিত ‘যোগাযোগ উৎসব’-এ প্রধান অতিথি ছিলেন অ্যালামনাই সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের প্রবীণ শিক্ষক, অ্যালামনাই ও ছাত্রছাত্রীরা। সঞ্চালনা করেন শাকিল হাসান।
উৎসবটি ছিল এক প্রাণবন্ত মিলনমেলা, যেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণ, আড্ডা ও পুরনো সহপাঠীদের সঙ্গে পুনর্মিলনের আনন্দ উপভোগ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!