বীমা সাংবাদিকদের সংগঠন ইন্সুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের গোলাম মওলা। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন।
গতকাল (মঙ্গলবার) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দৈনিক নয়া দিগন্তের সিটি এডিটর আইআরএফের প্রতিষ্ঠাতা সদস্য আশরাফুল ইসলাম। নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ছিলেন সিএমজেএফ সভাপতি মনির হোসেন এবং আইআরএফের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সামদানী ভুঁইয়া।
৫১ জন ভোটারের মধ্যে নির্বাচনে মোট ৪৭ জন ভোট দেন। এতে সভাপতি পদে গোলাম মওলা পান ৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক রূপালী বাংলাদেশের রহিম শেখ পান ১৪ ভোট।
গিয়াস উদ্দিন ২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক কালবেলার ইব্রাহিম আলী পান ১৮ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে আমাদের অর্থনীতির মাসুদ মিয়া, যুগ্ম-সম্পাদক পদে রাইজিংবিডি ডটকমের নাজমুল ইসলাম ফারুক এবং অর্থ সম্পাদক পদে ইন্স্যুরেন্স নিউজ বিডি ডটকমের আবদুর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
কার্যনির্বাহী কমিটির দুই সদস্য পদে নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের শাহ আলম নূর (৩২ ভোট) ও আজিবুল হক পার্থ (২৯ ভোট)। আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে নবনির্বাচিত এ কমিটি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!