বীমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের গোলাম মওলা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রূপালী বাংলাদেশের মো. রহিম শেখ পেয়েছেন ১৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের গিয়াস উদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী কালবেলার ইব্রাহীম আলী পেয়েছেন ১৮ ভোট। নতুন কমিটি ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) অডিটোরিয়ামে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সদস্যদের সরাসরি ভোটে এই কমিটি নির্বাচিত হয়।
তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক নয়া দিগন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম। অন্য দুই সদস্য ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সামদানী ভুঁইয়া এবং প্রতিষ্ঠাতা সদস্য ও সিএমজেএফ সভাপতি মনির হোসেন।
নতুন কমিটিতে সহসভাপতি পদে আমাদের অর্থনীতির মাসুদ মিয়া, যুগ্ম সম্পাদক পদে রাইজিং বিডির নাজমুল ইসলাম ফারুক এবং অর্থ সম্পাদক পদে ইন্স্যুরেন্স নিউজবিডির আব্দুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী কমিটির দুটি সদস্য পদে নয়া দিগন্তের শাহ আলম নূর ৩২ ভোট এবং আরটিএনএনের আজিবুল হক পার্থ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
রাসেল/এসএস
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!