পুঁজিবাজারভিত্তিক সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ ৯ জন সাংবাদিক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনটি ক্যাটাগরিতে তিনজন বিজয়ী এবং ছয়জন বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন। তবে বিএসইসির বিভিন্ন অনিয়ম এবং চেয়ারম্যান ও কমিশনারদের অসহযোগিতার অভিযোগ তুলে একজন সাংবাদিক এই পুরস্কার বর্জন করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে নগদ অর্থ ও সম্মাননাপত্র তুলে দেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন—এই তিন ক্যাটাগরিতে সমানভাবে পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি ক্যাটাগরিতে একজন বিজয়ী এবং দুইজন বিশেষ পুরস্কারপ্রাপ্ত নির্বাচিত হন।
প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবীব রাসেল। বিশেষ পুরস্কার পান দৈনিক সমকাল-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার ইব্রাহীম এবং দৈনিক ইত্তেফাক-এর জ্যেষ্ঠ প্রতিবেদক জলিল রায়হান মুন্না। তাদের মধ্যে আনোয়ার ইব্রাহীম বিশেষ পুরস্কারটি বর্জন করেন।
ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন-এর জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুল ইসলাম রানা। বিশেষ পুরস্কার অর্জন করেন এখন টিভি-র নিজস্ব প্রতিবেদক আতাউর রহমান এবং যমুনা টেলিভিশন-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আলমগীর হোসেন।
অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হন রাইজিংবিডি-র জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম নুরুজ্জামান তানিম। বিশেষ পুরস্কার পান জাগো নিউজ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন এবং বাংলানিউজ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম এ কালাম।
পুরস্কারপ্রাপ্ত প্রতিবেদন মূল্যায়ন ও মনোনয়নের জন্য ছয় সদস্যের একটি জুরিবোর্ড দায়িত্ব পালন করে। জুরিবোর্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিএসইসির প্রতিনিধি এবং সাংবাদিক প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!